ইনজুরিতে পড়ে মাঠ ছাড়লেন মেসি

SPORTS LIFE TV : আবারও ইনজুুরির কবলে পড়েছেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) ও মেক্সিকোর শীর্ষ ক্লাবগুলোর মধ্যকার প্রতিযোগিতা লিগস কাপে খেলতে নেমে চোট পান আর্জেন্টাইন সুপারস্টার।

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় পেলেও মেসির ইনজুরি ভাবাচ্ছে ইন্টার মিয়ামি। আজ রোববার বাংলাদেশ সময় সকালে মেক্সিকান ক্লাব নেকাসার বিপক্ষে ২-২ সমতায় ম্যাচের মূল সময়ের খেলা শেষে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্রের ক্লাবটি।

ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে ম্যাচের ১১ মিনিটে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে মাঠ ছেড়ে যেতে বাধ্য হন মেসি। সরাসরি লকার রুমে চলে যান আটবারের ব্যালন ডি’অরজয়ী তারকা।

মেসি যখন ড্রিবল করে বক্সের দিকে যাচ্ছিলেন, তখন নেকাসার রাউল সানচেজ ও আলেক্সিস পেনার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে হোঁচট খান এবং রাগে মাটিতে হাত দিয়ে আঘাত করেন। কয়েক মিনিট হাঁটাচলা করে ইনজুরিটা কাটিয়ে ওঠার চেষ্টা করলেও চিকিৎসা নিতে বাধ্য হন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। এরপর মাঠ ত্যাগ করেন।

ম্যাচ শেষে ইন্টার মিয়ামির কোচ হ্যাভিয়ের মাচেরানো বলেন, লিওর হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি লেগেছে। আগামীকাল (সোমবার) স্ক্যানের পরই বোঝা যাবে চোট কতটা গুরুতর। সম্ভবত খুব বড় কিছু নয়, কারণ তার ব্যথা হচ্ছিল না, শুধু অস্বস্তি অনুভব করছিল।

মেসি ক্যারিয়ারে বহুবার হ্যামস্ট্রিংজনিত সমস্যায় ভুগেছেন এবং গত কয়েক মৌসুমে পায়ের বিভিন্ন ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন। চলতি বছরের শুরুতেও আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ মিস করেন বাঁ পায়ের অ্যাডাক্টর ইনজুরির কারণে।

চলতি ২০২৫ মৌসুমে মিয়ামির হয়ে ৩০ ম্যাচ খেলেছেন মেসি। যার মধ্যে রয়েছে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ, ক্লাব বিশ্বকাপ, লিগস কাপ ও এমএলএসের নিয়মিত ম্যাচগুলো রয়েছে। এমএলএসেই কেবল মেসির নামের পাশে রয়েছে ১৮ গোল ও ৯ অ্যাসিস্ট।

Related Post

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের হার

SPORTS LIFE TV : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফ পর্বে বুধবার (১৮/২/২০২৬) ছিল চারটি ম্যাচ। তবে সবার নজর কাড়ে নরওয়ের ক্লাব […]
Read More »

টি-২০ বিশ্বকাপ, শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন জিম্বাবুয়ে

SPORTS LIFE TV : টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ওমানকে হারানোর পর অস্ট্রেলিয়ার বিপক্ষেও জয় পায় জিম্বাবুয়ে। আর আয়ারল্যান্ড ম্যাচ […]
Read More »

বিয়ে করলেন তারকা ক্রিকেটার শারমিন আক্তার সুপ্তা

SPORTS LIFE TV : সবশেষ নারী দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত হয়েছে গত মাসে। মূলত বাছাইপর্ব খেলেই নিজেদের মূল পর্বের জন্য […]
Read More »

ক্রিকেটাররা মাসে কত বেতন পান? নতুন চুক্তি প্রকাশ করল বিসিবি

SPORTS LIFE TV : বাংলাদেশ জাতীয় ক্রিকেটারদের নতুন কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৬ সালের জন্য কার্যকর […]
Read More »

Editor

Humayon Shamrat

Contact

29 Shaheed Abrar Fahad Avenue,

Dhaka-1000, Bangladesh.

Phone : +880 1718-540 813

Email : sportslifetv.com@gmail.com

Scroll to Top