বাংলাদেশের জয়, সাগরিকার জোড়া গোল

SPORTS LIFE TV : এএফসি অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্টের বাছাইয়ে বাংলাদেশ দল নিজের প্রথম ম্যাচে জয় পেয়েছে। বুধবার (৬/৮/২০২৫) স্বাগতিক লাওসের ভিয়েনতিন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ৩-১ গোলে হারায় লাওসকে। বাংলাদেশের সাগরিকা করেন ২টি গোল। অপর গোলটি করেন মুনকি।

প্রথমার্ধের ৩৬ মিনিটে প্রথম গোল করেন সাগরিকা। কর্নার থেকে উড়ে আসা বলে বক্সের মধ্যে লাফিয়ে তিনি হেড করেন। লাওস গোলরক্ষক তা ঠেকাতে পারেননি। সাগরিকার সেই গোলে লিড নিয়ে প্রথমার্ধে ড্রেসিং রুমে ফেরে বাংলাদেশ। 

দ্বিতীয়ার্ধে স্বাগতিক লাওস সমতা আনার চেষ্টা করে। উল্টো মুনকি আক্তারের গোলে ৫৯ মিনিটে পিছিয়ে পড়ে তারা। দ্রুতগতির আক্রমণে মুনকি বক্সের মধ্যে দারুণভাবে বলের নিয়ন্ত্রণ নিয়ে দক্ষতার সঙ্গে ফিনিশিং করেন। এক ডিফেন্ডারকে কাটানোর পর লাওস গোলরক্ষক এগিয়ে আসেন সামনে। এরপর গোলরক্ষকের পাশ দিয়ে সাইড পোস্টের পাশ দিয়ে বল জালে পাঠান মুনকি। 

বাংলাদেশ দুই অর্ধেই দুটি গোল বঞ্চিত হয় ক্রসবারের জন্য। সাগরিকা গোল করার মিনিট তিনেক পর বাংলাদেশ ব্যবধান দ্বিগুণ করতে পারত। শিখার দূরপাল্লার শট ক্রসবারে লেগে ফেরত আসে। দ্বিতীয়ার্ধে মুনকির গোলের পর আরেকটি আক্রমণে বাংলাদেশের ফরোয়ার্ডের হেড ক্রসবারে লাগলে আবারও গোল মিস হয়। 

ম্যাচের ৮৫ মিনিটে স্বাগতিক লাওস গোল করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। বাংলাদেশের গোলরক্ষক স্বর্ণা রাণী মন্ডল পোস্ট থেকে এগিয়ে ছিলেন। তাই লাওস ফরোয়ার্ডের ফিনিশিং সেভ করতে পারেননি। ম্যাচের বাকি সময় লাওস সমতা আনার সর্বাত্মক চেষ্টা করেছে।

চার মিনিটের ইনজুরি সময়ে সংঘবদ্ধ এক আক্রমণে সাগরিকা বক্সের মধ্যে বল পেয়ে ঠান্ডা মাথায় ফিনিশিং করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন। বাংলাদেশ অ-২০ নারী দল সম্প্রতি সাফ অ-২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। সেই টুর্নামেন্টের ফাইনালেও সাগরিকা একাই চার গোল করেছিলেন। সেই সাগরিকা দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে গোল করে চলছেন এশিয়ার বড় মঞ্চেও।

এএফসি অ-২০ নারী টুর্নামেন্টের বাছাইয়ে বাংলাদেশের গ্রুপে অন্য দুই দল শক্তিশালী দক্ষিণ কোরিয়া ও অপেক্ষাকৃত দুর্বল তিমুরলেস্তে। দক্ষিণ কোরিয়া এই গ্রুপের হট ফেভারিট। বাংলাদেশের লক্ষ্য গ্রুপের রানার্সআপ নিশ্চিত করে বাকি আট গ্রুপের মধ্যে সেরা তিন রানার্স আপ হয়ে চূড়ান্ত পর্ব খেলা।

Related Post

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের হার

SPORTS LIFE TV : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফ পর্বে বুধবার (১৮/২/২০২৬) ছিল চারটি ম্যাচ। তবে সবার নজর কাড়ে নরওয়ের ক্লাব […]
Read More »

টি-২০ বিশ্বকাপ, শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন জিম্বাবুয়ে

SPORTS LIFE TV : টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ওমানকে হারানোর পর অস্ট্রেলিয়ার বিপক্ষেও জয় পায় জিম্বাবুয়ে। আর আয়ারল্যান্ড ম্যাচ […]
Read More »

ক্রিকেটাররা মাসে কত বেতন পান? নতুন চুক্তি প্রকাশ করল বিসিবি

SPORTS LIFE TV : বাংলাদেশ জাতীয় ক্রিকেটারদের নতুন কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৬ সালের জন্য কার্যকর […]
Read More »

বাংলাদেশ আগামী ২০২৮ টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে, নিশ্চিত করল আইসিসি

SPORTS LIFE TV : ভারত ও শ্রীলঙ্কাতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছে না বাংলাদেশ ক্রিকেট দল। তবে চলমান বিশ্বকাপে অংশ না […]
Read More »

Editor

Humayon Shamrat

Contact

29 Shaheed Abrar Fahad Avenue,

Dhaka-1000, Bangladesh.

Phone : +880 1718-540 813

Email : sportslifetv.com@gmail.com

Scroll to Top