ইতিহাস গড়ে দেশে ফিরেছে নারী ফুটবল দল

SPORTS LIFE TV : লাওসে বাছাইপর্বে দুর্দান্ত লড়াই করে এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের মূল পর্বে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ইতিহাস গড়ে এবার দেশে ফিরেছেন আফঈদারা ।

সোমবার (১১/৮/২০২৫) রাত দেড়টার দিকে লাওসের বিমান থেকে ঢাকার মাটিতে পা রেখেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আফঈদাদের ফুল দিয়ে বরণ করে নেন বাফুফের সদস্য ও নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণসহ আরও কয়েকজন কর্মকর্তা।

২০২৬ সালে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশ খেলেছিল ‘এইচ’ গ্রুপে। প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে ও দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরকে ৮-০ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। তবে তয় ম্যাচে বাংলাদেশ হারে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে।

‘ই’ গ্রুপে চীন লেবাননকে হারিয়ে দেওয়ায় সমীকরণের সূত্র মেনে সেরা তিন রানার্সআপ দলের মধ্যে থেকে মূল পর্বে চলে যায় বাংলাদেশ।

২০২৬ সালের ১ এপ্রিল শুরু হয়ে ১২ দলের অংশগ্রহণে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের আসর শেষ হবে ১৮ এপ্রিল।

টুর্নামেন্টে কোয়ালিফাই করা দলগুলো হলো : স্বাগতিক থাইল্যান্ড, উত্তর কোরিয়া (বর্তমান চ্যাম্পিয়ন), ভিয়েতনাম, অস্ট্রেলিয়া, ভারত, চীন, জাপান, উজবেকিস্তান, দক্ষিণ কোরিয়া, জর্ডান, বাংলাদেশ, চাইনিজ তাইপে।

Related Post

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের হার

SPORTS LIFE TV : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফ পর্বে বুধবার (১৮/২/২০২৬) ছিল চারটি ম্যাচ। তবে সবার নজর কাড়ে নরওয়ের ক্লাব […]
Read More »

টি-২০ বিশ্বকাপ, শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন জিম্বাবুয়ে

SPORTS LIFE TV : টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ওমানকে হারানোর পর অস্ট্রেলিয়ার বিপক্ষেও জয় পায় জিম্বাবুয়ে। আর আয়ারল্যান্ড ম্যাচ […]
Read More »

ক্রিকেটাররা মাসে কত বেতন পান? নতুন চুক্তি প্রকাশ করল বিসিবি

SPORTS LIFE TV : বাংলাদেশ জাতীয় ক্রিকেটারদের নতুন কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৬ সালের জন্য কার্যকর […]
Read More »

বাংলাদেশ আগামী ২০২৮ টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে, নিশ্চিত করল আইসিসি

SPORTS LIFE TV : ভারত ও শ্রীলঙ্কাতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছে না বাংলাদেশ ক্রিকেট দল। তবে চলমান বিশ্বকাপে অংশ না […]
Read More »

Editor

Humayon Shamrat

Contact

29 Shaheed Abrar Fahad Avenue,

Dhaka-1000, Bangladesh.

Phone : +880 1718-540 813

Email : sportslifetv.com@gmail.com

Scroll to Top