এএফসি চ্যালেঞ্জ লিগ, আবাহনীর প্রতিপক্ষ কিরগিজস্তানের মোরাস ইউনাইটেড

SPORTS LIFE TV : দেশের মাটিতে আন্তর্জাতিক ম্যাচ দিয়ে মঙ্গলবার (১২/৮/২০২৫) নতুন মৌসুম শুরু করতে যাচ্ছে আবাহনী লিঃ। এবার এএফসি চ্যালেঞ্জ লিগ খেলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ছয়বারের চ্যাম্পিয়ন আবাহনী। প্লে-অফ ম্যাচে ঢাকায় আবাহনীর প্রতিপক্ষ কিরগিজস্তানের মোরাস ইউনাইটেড এফসি ক্লাব।

ঢাকা জাতীয় স্টেডিয়ামে আবাহনীর ম্যাচ শুরু হবে বিকেল ৫টায়। এক ম্যাচের প্লে-অফ। জিতলে পরের রাউন্ডে, হারলে বিদায়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন মোহামেডানের খেলার কথা ছিল চ্যালেঞ্জ লিগে। সাদাকালোরা এএফসি ক্লাব লাইসেন্স না করায় তাদের পরিবর্তে আবাহনী সুযোগ পেয়েছে চ্যালেঞ্জ লিগে।

আবাহনীতে যোগ দিয়েছেন মোহামেডানের লিগ জয়ের অন্যতম নায়ক মালির সোলেমান দিয়াবাতে। আন্তর্জাতিক ম্যাচ দিয়ে আকাশি-নীল জার্সিতে অভিষেক হবে মালির এই গোলমেশিনের।

ম্যাচটি নিয়ে আবাহনীর কোচ মারুফুল হক বলেন, ‘যখন প্রতিপক্ষ ঠিক হয়েছিল তখন থেকেই কিছু কাজ করেছিলাম। আমার পরিকল্পনা ছিল চার সপ্তাহ প্রস্তুতি নেবো। কোনো কারণে তা হয়নি। আমরা ২৬ দিন অনুশীলন করেছি। মাঝপথে কিছু প্লেয়ার দলের সঙ্গে যোগ হয়েছে। একদিন আগে আসলেন দিয়াবাতে। আমরা যে লক্ষ্য নিয়ে শুরু করেছিলাম, সেখানেই আছি। প্রতিপক্ষ কঠিন। তাদের সর্বশেষ ৭-৮ টা ম্যাচ দেখে সেটাই মনে হয়েছে। যদি খেলোয়াড়রা মাঠে প্ল্যান বাস্তবায়ন করে, নিজেদের শক্তির জায়গা বাস্তবায়ন করে, তাহলে ভালো কিছু হবে।’

Related Post

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের হার

SPORTS LIFE TV : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফ পর্বে বুধবার (১৮/২/২০২৬) ছিল চারটি ম্যাচ। তবে সবার নজর কাড়ে নরওয়ের ক্লাব […]
Read More »

টি-২০ বিশ্বকাপ, শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন জিম্বাবুয়ে

SPORTS LIFE TV : টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ওমানকে হারানোর পর অস্ট্রেলিয়ার বিপক্ষেও জয় পায় জিম্বাবুয়ে। আর আয়ারল্যান্ড ম্যাচ […]
Read More »

ক্রিকেটাররা মাসে কত বেতন পান? নতুন চুক্তি প্রকাশ করল বিসিবি

SPORTS LIFE TV : বাংলাদেশ জাতীয় ক্রিকেটারদের নতুন কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৬ সালের জন্য কার্যকর […]
Read More »

বাংলাদেশ আগামী ২০২৮ টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে, নিশ্চিত করল আইসিসি

SPORTS LIFE TV : ভারত ও শ্রীলঙ্কাতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছে না বাংলাদেশ ক্রিকেট দল। তবে চলমান বিশ্বকাপে অংশ না […]
Read More »

Editor

Humayon Shamrat

Contact

29 Shaheed Abrar Fahad Avenue,

Dhaka-1000, Bangladesh.

Phone : +880 1718-540 813

Email : sportslifetv.com@gmail.com

Scroll to Top