রোনালদো ও জর্জিনার বাগদান সম্পন্ন

SPORTS LIFE TV : আর্জেন্টাইন মডেল জর্জিনা রদ্রিগেজ ও ক্রিশ্চিয়ানো রোনালদোর সম্পর্ক ছিল শুধুই প্রেমের। অবশেষে সেই সম্পর্ক পূর্ণতা পেতে যাচ্ছে। ৮ বছর প্রেম করার পর জর্জিনাকে বিয়ে করতে যাচ্ছেন রোনালদো। এরই মধ্যে বাগদান সম্পন্ন হয়েছে। গত সোমবার (১১/৮/২০২৫) ইনস্টাগ্রামে বাগদানের ছবি প্রকাশ করেছেন জর্জিনা।

ছবির ক্যাপশনে জর্জিনা লিখেছেন, ‘Yes, I do.’ In this and all my lives.’

ছবিতে দেখা গেছে, জর্জিনার বাম হাতের অনামিকা আঙ্গুলে শোভা পাচ্ছে চকচকে ডায়মন্ডের আংটি, যা এনগেজমেন্টে জর্জিনাকে উপহার হিসেবে দিয়েছেন রোনালদো।

রোনালদো ভক্তদের মনে কৌতূহল রয়েছে, জর্জিনার আংটির ওজন কত ও এর দামের বিষয়ে জানার। জুয়েলারি বিশেষজ্ঞদের মতে, আংটির ওজন হবে ৩০ ক্যারেট। যার অনুমানিক দাম ২ মিলিয়ন থেকে ৫ মিলিয়ন মার্কিন ডলারের মধ্যে।

আবার কেউ কেই বলছেন, আংটির ওজন হবে ২৫-৩০ ক্যারেট, দাম ২ মিলিয়ন থেকে ৪ মিলিয়ন মার্কিন ডলারের মধ্যে।

রোনালদো ও জর্জিনার চার সন্তান রয়েছে; যমজ এভা মারিয়া ও মাতেও (২০১৭ সালে সারোগেসির মাধ্যমে জন্ম), আলানা (২০১৭ সালে জন্ম) এবং বেলা (২০২২ সালে জন্ম)। বেলার সঙ্গে আরেকটি ছেলেও জন্ম নিয়েছিল। দুঃখজনকভাবে বেলার যমজ ভাই জন্মের পরপরই মারা যায়।

এ দম্পতি রোনালদোর বড় ছেলে ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়রকেও (জন্ম ২০১০) লালন-পালন করছেন।

Related Post

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের হার

SPORTS LIFE TV : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফ পর্বে বুধবার (১৮/২/২০২৬) ছিল চারটি ম্যাচ। তবে সবার নজর কাড়ে নরওয়ের ক্লাব […]
Read More »

টি-২০ বিশ্বকাপ, শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন জিম্বাবুয়ে

SPORTS LIFE TV : টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ওমানকে হারানোর পর অস্ট্রেলিয়ার বিপক্ষেও জয় পায় জিম্বাবুয়ে। আর আয়ারল্যান্ড ম্যাচ […]
Read More »

ক্রিকেটাররা মাসে কত বেতন পান? নতুন চুক্তি প্রকাশ করল বিসিবি

SPORTS LIFE TV : বাংলাদেশ জাতীয় ক্রিকেটারদের নতুন কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৬ সালের জন্য কার্যকর […]
Read More »

বাংলাদেশ আগামী ২০২৮ টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে, নিশ্চিত করল আইসিসি

SPORTS LIFE TV : ভারত ও শ্রীলঙ্কাতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছে না বাংলাদেশ ক্রিকেট দল। তবে চলমান বিশ্বকাপে অংশ না […]
Read More »

Editor

Humayon Shamrat

Contact

29 Shaheed Abrar Fahad Avenue,

Dhaka-1000, Bangladesh.

Phone : +880 1718-540 813

Email : sportslifetv.com@gmail.com

Scroll to Top