ইতিহাস গড়ে পিএফএ’র বর্ষসেরা খেলোয়াড় হলেন সালাহ

SPORTS LIFE TV : লিভারপুলে বিদায়ের ঘণ্টা বাজতে শুরু করেছিল মোহামেদ সালাহ-র। তবে নাটকীয়ভাবে অলরেডদের সঙ্গে মিশরীয় তারকার নতুন চুক্তি হয়েছে গত মৌসুমে। এরপর ২৯ গোল এবং আরও ১৮ গোলে অবদান রেখে তিনি লিভারপুলকে প্রিমিয়ার লিগের শিরোপা এনে দিলেন। এবার রেকর্ড তৃতীয়বারের মতো জিতলেন ইংল্যান্ডের ‘প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশন (পিএফএ)’-এর বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার।

ম্যানচেস্টারে গতকাল মঙ্গলবার (১৯/৮/২০২৫) এই পুরস্কার তুলে দেওয়া হয়। এর মধ্য দিয়ে সালাহ দুইবার করে পিএফএ পুরস্কার জেতা ক্রিশ্চিয়ানো রোনালদো, থিয়েরি অঁরি এবং গ্যারেথ বেলসহ ছয়জনকে ছাড়িয়ে গেলেন। এর আগে ২০১৮ ও ২০২২ সালে এই পুরস্কারের জন্য সর্বোচ্চ ভোট পেয়েছিলেন লিভারপুল ফরোয়ার্ড। প্রতিক্রিয়ায় ৩৩ বছর বয়সী সালাহ জানান, ‘আমি নিজের দেখি তাকালাম এখন, মিশর থেকে এসে এক ব্যক্তি সর্বোচ্চ পর্যায়ের ফুটবল খেলে আজ ইতিহাস গড়ল। এটি এমন কিছু, যা আমাকে গর্বিত করেছে।’

পিএফএ’র বর্ষসেরা একাদশেও আধিপত্য ইংলিশ চ্যাম্পিয়ন লিভারপুলের। আর্নে স্লটের দল থেকে পুরস্কার জিতলেন সালাহ, অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার, ভার্জিল ভ্যান ডাইক ও রায়ান গ্রাভেনবার্চ। ২০১৭ সালের পর এই প্রথম ম্যানচেস্টার সিটির কোনো খেলোয়াড় পিএফএ’র বর্ষসেরা একাদশে জায়গা পায়নি। অবশ্য পেপ গার্দিওলার দলটি ভুলে যাওয়ার মতো মৌসুম কাটিয়েছে গতবার।

এদিকে, নারী ফুটবলে পিএফএ’র বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন আর্সেনালের স্প্যানিশ মিডফিল্ডার মারিওনা কালদেন্তি। গানারদের জার্সি গায়ে জড়িয়েই প্রথম মৌসুমে তিনি ১৯ গোল করেছেন। জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি, সেখানে অবশ্য হারিয়েছেন নিজের সাবেক ক্লাব বার্সেলোনাকে। স্পেনের হয়ে ইউরো চ্যাম্পিয়নশিপেও ফাইনালে উঠেছিলেন মারিওনা। তবে ইংল্যান্ডের বিপক্ষে তাদের জেতা হয়নি।

পুরুষ ফুটবলে অ্যাস্টন ভিলার মিডফিল্ডার মর্গান রজার্স এবং আর্সেনালের স্ট্রাইকার অলিভিয়া স্মিথ বর্ষসেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার পেয়েছেন। রজার্স গত মাসেই ২৩ বছর পূর্ণ করেছেন, এর আগে ইংল্যান্ড জাতীয় দলের এই ফুটবলার ভিলার হয়ে গত মৌসুযমে ৫৪ ম্যাচে করেন ১৪ গোল। অন্যদিকে ২১ বছর বয়সী স্মিথ নারী ফুটবলের দলবদলে সর্বোচ্চ দামে আর্সেনালে যোগ দিয়ে বিশ্বরেকর্ড গড়েন। লিভারপুল ছেড়ে যাওয়া কানাডিয়ান এই ফরোয়ার্ড ২০ ম্যাচে করেছিলেন ৭ গোল।

Related Post

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের হার

SPORTS LIFE TV : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফ পর্বে বুধবার (১৮/২/২০২৬) ছিল চারটি ম্যাচ। তবে সবার নজর কাড়ে নরওয়ের ক্লাব […]
Read More »

টি-২০ বিশ্বকাপ, শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন জিম্বাবুয়ে

SPORTS LIFE TV : টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ওমানকে হারানোর পর অস্ট্রেলিয়ার বিপক্ষেও জয় পায় জিম্বাবুয়ে। আর আয়ারল্যান্ড ম্যাচ […]
Read More »

ক্রিকেটাররা মাসে কত বেতন পান? নতুন চুক্তি প্রকাশ করল বিসিবি

SPORTS LIFE TV : বাংলাদেশ জাতীয় ক্রিকেটারদের নতুন কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৬ সালের জন্য কার্যকর […]
Read More »

বাংলাদেশ আগামী ২০২৮ টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে, নিশ্চিত করল আইসিসি

SPORTS LIFE TV : ভারত ও শ্রীলঙ্কাতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছে না বাংলাদেশ ক্রিকেট দল। তবে চলমান বিশ্বকাপে অংশ না […]
Read More »

Editor

Humayon Shamrat

Contact

29 Shaheed Abrar Fahad Avenue,

Dhaka-1000, Bangladesh.

Phone : +880 1718-540 813

Email : sportslifetv.com@gmail.com

Scroll to Top