কন্যা সন্তানের বাবা হলেন মিরাজ

SPORTS LIFE TV : কন্যা সন্তানের বাবা হলেন বাংলাদেশ ক্রিকেট দলের অল রাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এটি তার দ্বিতীয় সন্তান। বৃহস্পতিবার (৪/৯/২০২৫) দুপুরে মিরাজের স্ত্রী রাবেয়া আক্তার প্রীতির কোলজুড়ে আসে তাদের দ্বিতীয় সন্তান।

পরবর্তীতে মিরাজ ফেসবুকে স্ট্যাটাস দিয়েও জানান, নতুন অতিথি আগমনের খবর, ‘‘আলহামদুলিল্লাহ। সর্বশক্তিমান আল্লাহর অশেষ কৃপায় আজ দুপুরে আমাদের কন্যা সন্তানের জন্ম হয়েছে। মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন। সবার কাছে আমাদের নবজাতকের জন্য দোয়া কামনা করছি।’’

এর আগে ২০২০ সালের ১০ অক্টোবর পুত্র সন্তানের বাবা হয়েছিলেন মিরাজ। ২০১৯ সালের মার্চে দীর্ঘদিনের প্রেমিকা প্রীতির সঙ্গে গাঁটছাড়া বাঁধেন জাতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার৷ সন্তান সম্ভাব্য স্ত্রীর পাশে থাকতে মিরাজ নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজে ছুটি নিয়েছিলেন।

ডাচদের বিপক্ষে না খেলায় তাকে এশিয়া কাপ টি-টোয়েন্টির দলেও রাখা হয়নি। এই মাসেই আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে সিরিজ খেলবে সংযুক্ত আরব আমিরাতে। আন্তর্জাতিক ক্রিকেটে মিরাজ তখনই মাঠে ফিরবেন। এর আগে জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতে মিরাজকে মাঠে দেখা যাবে। 

Related Post

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের হার

SPORTS LIFE TV : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফ পর্বে বুধবার (১৮/২/২০২৬) ছিল চারটি ম্যাচ। তবে সবার নজর কাড়ে নরওয়ের ক্লাব […]
Read More »

টি-২০ বিশ্বকাপ, শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন জিম্বাবুয়ে

SPORTS LIFE TV : টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ওমানকে হারানোর পর অস্ট্রেলিয়ার বিপক্ষেও জয় পায় জিম্বাবুয়ে। আর আয়ারল্যান্ড ম্যাচ […]
Read More »

বিয়ে করলেন তারকা ক্রিকেটার শারমিন আক্তার সুপ্তা

SPORTS LIFE TV : সবশেষ নারী দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত হয়েছে গত মাসে। মূলত বাছাইপর্ব খেলেই নিজেদের মূল পর্বের জন্য […]
Read More »

ক্রিকেটাররা মাসে কত বেতন পান? নতুন চুক্তি প্রকাশ করল বিসিবি

SPORTS LIFE TV : বাংলাদেশ জাতীয় ক্রিকেটারদের নতুন কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৬ সালের জন্য কার্যকর […]
Read More »

Editor

Humayon Shamrat

Contact

29 Shaheed Abrar Fahad Avenue,

Dhaka-1000, Bangladesh.

Phone : +880 1718-540 813

Email : sportslifetv.com@gmail.com

Scroll to Top