ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর নতুন সভাপতি হলেন মিথুন

SPORTS LIFE TV : ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মিথুন। বৃহস্পতিবার (৪/৯/২০২৫) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি সেলিম শাহেদকে হারিয়ে সংগঠনের সর্বোচ্চ পদের অধিকারী হয়েছেন জাতীয় দলের বর্তমান এই ক্রিকেটার।

প্রায় এক যুগ পর কোয়াবের নতুন কমিটি হলো। মিঠুন নতুন সভাপতি নির্বাচিত হওয়ার পাশাপাশি নির্বাচনে বিজয়ী হয়েছেন আরও ১০ ক্রিকেটার।

এদিন মোট ১১টি পদে নির্বাচন হয়েছে। এর মধ্যে সভাপতি বাদে ১০টি পদেই প্রার্থী হয়েছেন মাত্র ১ জন করে। যে কারণে এসব পদের প্রার্থীরা আপনিআপনি নির্বাচিত হয়ে গেছেন।

জানা গেছে, ২১৫ ভোটের মধ্যে সভাপতি পদে মিঠুন ১৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সেলিম শাহেদের প্রাপ্ত ভোট ৩৪টি।

যেহেতু নতুন সংবিধান ও গঠনতন্ত্রে সাধারণ সম্পাদক পদ নেই, তাই কারো সাধারণ সম্পাদক হওয়ার প্রশ্নও আসে না।

জাতীয় দলের সাবেক ওপেনার শাহরিয়ার হোসেন বিদ্যুৎ সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। অপর সহ-সভাপতি হয়েছেন বর্তমান প্রজন্মের ক্রিকেটার নুরুল হাসান সোহান।

এছাড়া নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, আকবর আলী, শামসুর রহমান শুভ, ইরফান শুক্কুর, খালেদ মাসুদ পাইলট, ইমরুল কায়েস ও রুমানা আহমেদও নতুন কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।

Related Post

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের হার

SPORTS LIFE TV : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফ পর্বে বুধবার (১৮/২/২০২৬) ছিল চারটি ম্যাচ। তবে সবার নজর কাড়ে নরওয়ের ক্লাব […]
Read More »

টি-২০ বিশ্বকাপ, শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন জিম্বাবুয়ে

SPORTS LIFE TV : টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ওমানকে হারানোর পর অস্ট্রেলিয়ার বিপক্ষেও জয় পায় জিম্বাবুয়ে। আর আয়ারল্যান্ড ম্যাচ […]
Read More »

বিয়ে করলেন তারকা ক্রিকেটার শারমিন আক্তার সুপ্তা

SPORTS LIFE TV : সবশেষ নারী দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত হয়েছে গত মাসে। মূলত বাছাইপর্ব খেলেই নিজেদের মূল পর্বের জন্য […]
Read More »

ক্রিকেটাররা মাসে কত বেতন পান? নতুন চুক্তি প্রকাশ করল বিসিবি

SPORTS LIFE TV : বাংলাদেশ জাতীয় ক্রিকেটারদের নতুন কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৬ সালের জন্য কার্যকর […]
Read More »

Editor

Humayon Shamrat

Contact

29 Shaheed Abrar Fahad Avenue,

Dhaka-1000, Bangladesh.

Phone : +880 1718-540 813

Email : sportslifetv.com@gmail.com

Scroll to Top