উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের হার

SPORTS LIFE TV : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফ পর্বে বুধবার (১৮/২/২০২৬) ছিল চারটি ম্যাচ। তবে সবার নজর কাড়ে নরওয়ের ক্লাব বোডো/গ্লিম্ট ও ইতালির জায়ান্ট ইন্টার মিলানের লড়াই। ইউরোপের তিনবারের চ্যাম্পিয়ন ইন্টারকে হারিয়ে বড় চমক দেখিয়েছে বোডো/গ্লিম্ট।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় স্বাগতিক বোডো/গ্লিম্ট। তবে বেশিক্ষণ পিছিয়ে থাকেনি ইন্টার। চলতি মৌসুমে দারুণ ফর্মে থাকা এস্পোসিতোর গোলে সমতায় ফেরে ইতালিয়ান ক্লাবটি।

দ্বিতীয়ার্ধে মাত্র তিন মিনিটের ব্যবধানে দুটি গোল করে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেয় বোডো/গ্লিম্ট। ৬১তম মিনিটে পেটার হাউগ এবং ৬৪তম মিনিটে ক্যাসপার হগ গোল করে ব্যবধান বাড়ান। প্রথম লেগে এই জয়ে শেষ ষোলোয় ওঠার পথে এগিয়ে গেল নরওয়ের দলটি।

দ্বিতীয় লেগে সমতায় ফিরতে ইন্টারকে অন্তত দুই গোল করতে হবে, আর সরাসরি শেষ ষোলো নিশ্চিত করতে জিততে হবে তিন গোলের ব্যবধানে।

Related Post

টি-২০ বিশ্বকাপ, শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন জিম্বাবুয়ে

SPORTS LIFE TV : টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ওমানকে হারানোর পর অস্ট্রেলিয়ার বিপক্ষেও জয় পায় জিম্বাবুয়ে। আর আয়ারল্যান্ড ম্যাচ […]
Read More »

ক্রিকেটাররা মাসে কত বেতন পান? নতুন চুক্তি প্রকাশ করল বিসিবি

SPORTS LIFE TV : বাংলাদেশ জাতীয় ক্রিকেটারদের নতুন কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৬ সালের জন্য কার্যকর […]
Read More »

বাংলাদেশ আগামী ২০২৮ টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে, নিশ্চিত করল আইসিসি

SPORTS LIFE TV : ভারত ও শ্রীলঙ্কাতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছে না বাংলাদেশ ক্রিকেট দল। তবে চলমান বিশ্বকাপে অংশ না […]
Read More »

প্রথম দিনই একাধিক পরিকল্পনার কথা জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

SPORTS LIFE TV : গতকাল মঙ্গলবার (১৭/২/২০২৬) বিকেলে নতুন সরকারের মন্ত্রীগণ শপথ গ্রহণ করেছেন। বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া মন্ত্রিরা আজ […]
Read More »

Editor

Humayon Shamrat

Contact

29 Shaheed Abrar Fahad Avenue,

Dhaka-1000, Bangladesh.

Phone : +880 1718-540 813

Email : sportslifetv.com@gmail.com

Scroll to Top