টি-২০ বিশ্বকাপ, শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন জিম্বাবুয়ে

SPORTS LIFE TV : টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ওমানকে হারানোর পর অস্ট্রেলিয়ার বিপক্ষেও জয় পায় জিম্বাবুয়ে। আর আয়ারল্যান্ড ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলে সুপার এইটে জায়গা নিশ্চিত হয়ে যায় সিকান্দার রাজাদের। এবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক শক্তিশালী শ্রীলঙ্কাকে হারিয়ে রোডেশীয়রা হলো গ্রুপ সেরা।

এ জয়ের মাধ্যমে ৪ ম্যাচে সর্বোচ্চ ৭ পয়েন্ট নিয়ে নিজেদের টেবিলের শীর্ষে অবস্থান করছে জিম্বাবুয়ে। সমান ম্যাচে ৬ পয়েন্ট অর্জন করেছে শ্রীলঙ্কা। তাদের অবস্থান দুই নম্বরে। তালিকার তিন নম্বরে আছে আয়ারল্যান্ড। তাদের সংগ্রহ ৩ পয়েন্ট। এদিকে চার এবং পাঁচ নম্বরে আছে অস্ট্রেলিয়া ও ওমান।

শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৭৮ রান করে লঙ্কানরা। জবাবে ৩ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত হয় জিম্বাবুয়ের।

রান তাড়া করতে নেমে ৬৯ রানের ওপেনিং জুটি পায় জিম্বাবুয়ে। তাতেই জয়ের ভিত পেয়ে যায় জিম্বাবুয়ে। ২৬ বলে ৩৪ রান করেন ওপেনার তাদিওয়ানসে মারুমানি। পরের উইকেটে নেমে মাত্র ১২ বলে ২৩ রান করেন রায়ান বার্ল।

এরপর ওপেনার রায়ান বার্লকে নিয়ে ৬৯ রানের গুরুত্বপূর্ণ একটি জুটি গড়েন দলনেতা সিকান্দার রাজা। মূলত এই জুটিতেই জয়ের একদম কাছাকাছিতে পৌঁছে যায় জিম্বাবুয়ে। কিন্তু জয় নিয়ে ফিরতে পারেননি রাজা। মাত্র ২৬ বলে ৪৫ রানের একটি অনবদ্য ইনিংস খেলে আউট হন তিনি। এরপর টনি মুনিয়োঙ্গাকে নিয়ে জয় নিশ্চিত করেন ব্রায়ান বেনেট। ৬৩ রানে অপরাজিত থাকেন তিনি। আর ৮ রানে অপরাজিত থাকেন মুনিয়োঙ্গা।

এর আগে কলম্বোতে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। দুই ওপেনারের কল্যাণে ভালো সূচনা পায় তারা। ওপেনিং জুটিতে আসে ৫৪ রান। ১৪ বলে ২২ রানে আউট হন কুশল পেরেরা। পরের উইকেটে নেমে ২০ বলে ১৪ রান করেন কুশল মেন্ডিস। এদিকে ফিফটি পূরণের পর ৬২ রানে থামেন পাথুম নিশাঙ্কা।

মাত্র ২৫ বলে ৪৪ রান করেন পাভান রত্নায়েক। এছাড়া ৮ বলে ১৫ রান করেন দুনিথ ভেল্লালাগে। বাকি ব্যাটারদের কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।

Related Post

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের হার

SPORTS LIFE TV : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফ পর্বে বুধবার (১৮/২/২০২৬) ছিল চারটি ম্যাচ। তবে সবার নজর কাড়ে নরওয়ের ক্লাব […]
Read More »

বিয়ে করলেন তারকা ক্রিকেটার শারমিন আক্তার সুপ্তা

SPORTS LIFE TV : সবশেষ নারী দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত হয়েছে গত মাসে। মূলত বাছাইপর্ব খেলেই নিজেদের মূল পর্বের জন্য […]
Read More »

ক্রিকেটাররা মাসে কত বেতন পান? নতুন চুক্তি প্রকাশ করল বিসিবি

SPORTS LIFE TV : বাংলাদেশ জাতীয় ক্রিকেটারদের নতুন কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৬ সালের জন্য কার্যকর […]
Read More »

বাংলাদেশ আগামী ২০২৮ টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে, নিশ্চিত করল আইসিসি

SPORTS LIFE TV : ভারত ও শ্রীলঙ্কাতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছে না বাংলাদেশ ক্রিকেট দল। তবে চলমান বিশ্বকাপে অংশ না […]
Read More »

Editor

Humayon Shamrat

Contact

29 Shaheed Abrar Fahad Avenue,

Dhaka-1000, Bangladesh.

Phone : +880 1718-540 813

Email : sportslifetv.com@gmail.com

Scroll to Top