বাংলাদেশ ন্যাশনাল কাপ দাবা

SPORTS LIFE TV : স্পেকট্রাম ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে স্পেকট্রাম বাংলাদেশ ন্যাশনাল কাপ দাবা-২০২৬ এর চূড়ান্ত পর্বের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় খেলা শেষে  টপ সিডেড আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান গোলাম মোস্তফা ভূঁইয়ার কাছে এবং ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমানের কাছে হেরে গেছেন। দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলা আজ বৃহস্পতিবার (১৯/২/২০২৬) বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত হয়।

১৬ জন খেলোয়াড় নক-আউট পদ্ধতিতে দ্বিতীয় রাউন্ডের আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়, ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস, আন্তর্জাতিক মাস্টার মোঃ মিনহাজ উদ্দিন ও ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ তৃতীয় রাউন্ডে উন্নীত হয়েছেন। আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান গোলাম মোস্তফার সাথে ১-১ গেম পয়েন্টে এবং আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ক্যান্ডিডেট মাস্টার অভিক সরকারের সাথে ১-১ গেম পয়েন্টে ড্র হওয়ায় আগামীকাল (শুক্রবার) ফাহাদ মোস্তফার সাথে এবং শাকিল অভিকের সাথে প্লে-অফ ম্যাচ খেলবেন।


আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ  ফাহাদ রহমান গোলাম মোস্তফা ভূঁইয়াকে, আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় অনত চৌধুরীকে, ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ক্যান্ডিডেট মাস্টার মোঃ মাছুম হোসেনকে, ফিদে মাস্টার সুব্রত বিশ^াস ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরীকে ও আন্তর্জাতিক মাস্টার মোঃ মিনহাজ উদ্দিন ফিদে মাস্টার সেখ নাসির আহমেদকে পরাজিত করেন।

ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলামের বিরুদ্ধে ওয়াক ওভার পান। ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদের সাথে ও আন্তর্জাতিক মাস্টার আবু সুফিযঅন শাকিল অভিক সরকারের সাথে ড্র করেন।   

Related Post

ক্রীড়ালোকের অনলাইন-ডিজিটাল প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক যাত্রা শুরু

SPORTS LIFE TV : নব্বইয়ের দশকে যাত্রা শুরু করা দেশের সর্বাধিক জনপ্রিয় ক্রীড়া ম্যাগাজিন ‘ক্রীড়ালোক’ এবার যুগের সাথে তাল মেলাতে […]
Read More »

প্রথম দিনই একাধিক পরিকল্পনার কথা জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

SPORTS LIFE TV : গতকাল মঙ্গলবার (১৭/২/২০২৬) বিকেলে নতুন সরকারের মন্ত্রীগণ শপথ গ্রহণ করেছেন। বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া মন্ত্রিরা আজ […]
Read More »

জাপানকে হারালেই বাংলাদেশ খেলতে পারবে বিশ্বকাপ হকির বাছাই পর্বে

SPORTS LIFE TV : আগামী বছর ১৪ থেকে ৩০ আগস্ট বেলজিয়াম ও নেদারল্যান্ডসে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ হকির বাছাই পর্ব হবে ফেব্রুয়ারি-মার্চে। […]
Read More »

রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা

SPORTS LIFE TV : শনিবার (৯ আগস্ট) বিকালে রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ […]
Read More »

Editor

Humayon Shamrat

Contact

29 Shaheed Abrar Fahad Avenue,

Dhaka-1000, Bangladesh.

Phone : +880 1718-540 813

Email : sportslifetv.com@gmail.com

Scroll to Top