বাংলাদেশ আগামী ২০২৮ টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে, নিশ্চিত করল আইসিসি

SPORTS LIFE TV : ভারত ও শ্রীলঙ্কাতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছে না বাংলাদেশ ক্রিকেট দল। তবে চলমান বিশ্বকাপে অংশ না নিলেও, ২০২৮ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ। এ খবর নিশ্চিত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আইসিসির টি-টোয়েন্টি বিশ্বকাপ কোয়ালিফিকেশন নিয়ম অনুযায়ী, ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট পর্বে খেলা ৮ দলের সঙ্গে স্বাগতিক ২ দল এবং র‍্যাঙ্কিং থেকে আরও ২ দল সরাসরি সুযোগ পাবে ২০২৮ সালের টুর্নামেন্টে।

সেই অনুযায়ী, এবারের বিশ্বকাপে সুপার এইটে ওঠা ভারত, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তান আগামী বিশ্বকাপের টিকিট পেয়েছে। আর সুপার এইটের আগে বাদ পড়লেও, স্বাগতিক হিসেবে সরাসরি বিশ্বকাপ খেলবে অস্ট্রেলিয়া।

নিউজিল্যান্ডও স্বাগতিক হিসেবে সরাসরি খেলবে। তাই নিউজিল্যান্ড সুপার এইটে ওঠায়, র‍্যাঙ্কিং থেকে সুযোগ পাবে ৩টি দল। সেই সুযোগে আফগানিস্তান, বাংলাদেশ ও আয়ারল্যান্ড সরাসরি খেলার সুযোগ পাচ্ছে। 

আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, আগামী ৯ মার্চ পর্যন্ত দলগুলোর র‍্যাংকিং বিবেচনা করা হবে। যেহেতু ৯ মার্চের আগে বাংলাদেশ, আফগানিস্তান ও আয়ারল্যান্ড দলের কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ নেই, তাই তাদের র‍্যাঙ্কিং কমার সম্ভাবনা নেই। ফলে ১০তম, ১১তম ও ১২তম দল হিসেবে এই তিন দেশই সরাসরি সুযোগ পাচ্ছে বিশ্বকাপে।

Related Post

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের হার

SPORTS LIFE TV : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফ পর্বে বুধবার (১৮/২/২০২৬) ছিল চারটি ম্যাচ। তবে সবার নজর কাড়ে নরওয়ের ক্লাব […]
Read More »

টি-২০ বিশ্বকাপ, শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন জিম্বাবুয়ে

SPORTS LIFE TV : টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ওমানকে হারানোর পর অস্ট্রেলিয়ার বিপক্ষেও জয় পায় জিম্বাবুয়ে। আর আয়ারল্যান্ড ম্যাচ […]
Read More »

বিয়ে করলেন তারকা ক্রিকেটার শারমিন আক্তার সুপ্তা

SPORTS LIFE TV : সবশেষ নারী দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত হয়েছে গত মাসে। মূলত বাছাইপর্ব খেলেই নিজেদের মূল পর্বের জন্য […]
Read More »

ক্রিকেটাররা মাসে কত বেতন পান? নতুন চুক্তি প্রকাশ করল বিসিবি

SPORTS LIFE TV : বাংলাদেশ জাতীয় ক্রিকেটারদের নতুন কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৬ সালের জন্য কার্যকর […]
Read More »

Editor

Humayon Shamrat

Contact

29 Shaheed Abrar Fahad Avenue,

Dhaka-1000, Bangladesh.

Phone : +880 1718-540 813

Email : sportslifetv.com@gmail.com

Scroll to Top