
SPORTS LIFE TV : নব্বইয়ের দশকে যাত্রা শুরু করা দেশের সর্বাধিক জনপ্রিয় ক্রীড়া ম্যাগাজিন ‘ক্রীড়ালোক’ এবার যুগের সাথে তাল মেলাতে অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল।
বুধবার (১৮/২/২০২৬) বিকেলে রাজধানীর ইম্পেরিয়াল হোটেল ইন্টারন্যাশনালে এক অনুষ্ঠানের মাধ্যমে অনলাইন-ডিজিটাল প্ল্যাটফর্মে যাত্রা শুরু করে তারুণ্যের অহঙ্কার ক্রীড়ালোক। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ক্রীড়ালোক সম্পাদক ও দ্য নিউ নেশনের ব্যবস্থাপনা সম্পাদক আরশাদ হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দ্য নিউ নেশনের সম্পাদক মোরাররম হোসেন, উপদেষ্টা সম্পাদক সৈয়দ তোশারফ আলী, ক্রীড়ালোকের নির্বাহী সম্পাদক, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট কমিউনিটির সভাপতি ও দ্য নিউ নেশনের স্পোর্টস ইনচার্জ কামাল হোসেন বাবলু, ক্রীড়ালোকের সহকারী সম্পাদক, আহসান হাবিব সুমন, দ্য নিউ নেশন ও ক্রীড়ালোকের চিফ ফটো সাংবাদিক মঈন আহমেদ, ক্রীড়ালোকের সিনিয়র ফটো সাংবাদিক মশিউর রহমান সুমন, সিনিয়র ক্রীড়া সাংবাদিক ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট কমিউনিটির সাধারণ সম্পাদক, শফিকুল ইসলাম শামীম।
আরও উপস্থিত ছিলেন- সাবেক ফুটবলার কায়সার হামিদ, সাবেক ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন লেভেল-২ সার্টিফাইড কোচ এনায়েত উল্লাহ খান, চুয়াডাঙ্গা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাফুফের প্রফেশনাল লিগ কমিটির সদস্য এখলাস হোসেন, এনজেলওয়েবের আইটি রিসার্চ ও প্রোডাক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার মো.কামাল হোসেন এবং অনলাইন খেলা বিষয়ক স্পোর্টস লাইফ টিভি ডটকম এর এডিটর ও সিইও হুমায়ুন সম্রাট সহ আরো অনেকে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক মজিবুর রহমান।
ক্রীড়ালোক সম্পাদক ও দ্য নিউ নেশনের ব্যবস্থাপনা সম্পাদক আরশাদ হোসেন সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ক্রীড়ালোকের অনলাইন-ডিজিটাল প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক উদ্বোধনে আমন্ত্রিত অতিথিদের আসার জন্য ধন্যবাদ। আমি আগে খুব একটা জড়িত ছিলাম না। আমার আম্মু (সাজু হোসেন) খুব জড়িত ছিলেন। পরিচিত সবার সঙ্গে অনেকদিন পর দেখা হওয়ায় খুব আনন্দিত।
দ্য নিউ নেশনের সম্পাদক মোরাররম হোসেন বলেন, অনেক স্মৃতি আছে। ক্রীড়ালোকের প্রতি শুভকামনা রইল।
বক্তব্যকালে নিউ নেশনের উপদেষ্টা সম্পাদক ও ক্রীড়ালোকের নামকরণকারী সৈয়দ তোশারফ আলী প্রতিষ্ঠানটির প্রয়াত ভারপ্রাপ্ত সম্পাদক প্রয়াত মাহাবুবুল হাসান নীরুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে তিনি নীরুর আত্মার শান্তি কামনা করে।
