ভারতে কিকবক্সিং ট্রেনিং ক্যাম্পে প্রশিক্ষকের দায়িত্ব পালন করলেন গুরুজি সর্বজিৎ চন্দ্র সূত্রধর

SPORTS LIFE TV : বাংলাদেশের গুরুজি সর্বজিৎ চন্দ্র সূত্রধর ভারতের পশ্চিমবঙ্গে কিকবক্সিং প্রশিক্ষণ প্রদান করেন। পশ্চিমবঙ্গ স্পোর্টস কিকবক্সিং অ্যাসোসিয়েশনের আমন্ত্রণে তিনি ১ থেকে ৪ আগস্ট-২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত “৭ম পশ্চিমবঙ্গ স্টেট কিকবক্সিং ট্রেনিং ক্যাম্প ২০২৫”এ আন্তর্জাতিক কিকবক্সিং প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন।

সর্বজিৎ চন্দ্র সূত্রধর একাধারে বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের অ্যাডহক কমিটির সদস্য, ডব্লিউওয়াইএফ বাংলাদেশ ইয়োগা ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, যামিনী একাডেমি অব মার্শাল আর্টস ও যামিনী একাডেমি অব ইয়োগার প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক।

এছাড়াও তিনি ওয়ার্ল্ড ইয়োগা ফেডারেশনের বাংলাদেশের প্রধান ইয়োগা কোচ এবং ইয়োগা কাউন্সিল অব এশিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ভারত থেকে তিনি “ইয়োগা রত্ন অ্যাওয়ার্ড” এবং “মহাত্মা গান্ধী ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড”-এ ভূষিত হয়েছেন।

প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন পশ্চিমবঙ্গ স্পোর্টস কিকবক্সিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মি. বিশ্বনাথ রায় ও বাংলাদেশের গুরুজি সর্বজিৎ চন্দ্র সূত্রধর।

গুরুজি সর্বজিৎ বাংলাদেশের প্রথম ব্যক্তি, যিনি কিকবক্সিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষক হিসেবে দ্বিতীয়বারের মতো ভারতে প্রশিক্ষণ দিয়েছেন। উল্লেখ্য, তিনি কিকবক্সিংয়ে একাধিকবার জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত এবং ওয়াকো এশিয়ান চ্যাম্পিয়নশিপে পদকপ্রাপ্ত সাবেক ক্রীড়াবিদ।

Related Post

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের হার

SPORTS LIFE TV : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফ পর্বে বুধবার (১৮/২/২০২৬) ছিল চারটি ম্যাচ। তবে সবার নজর কাড়ে নরওয়ের ক্লাব […]
Read More »

টি-২০ বিশ্বকাপ, শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন জিম্বাবুয়ে

SPORTS LIFE TV : টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ওমানকে হারানোর পর অস্ট্রেলিয়ার বিপক্ষেও জয় পায় জিম্বাবুয়ে। আর আয়ারল্যান্ড ম্যাচ […]
Read More »

বিয়ে করলেন তারকা ক্রিকেটার শারমিন আক্তার সুপ্তা

SPORTS LIFE TV : সবশেষ নারী দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত হয়েছে গত মাসে। মূলত বাছাইপর্ব খেলেই নিজেদের মূল পর্বের জন্য […]
Read More »

ক্রিকেটাররা মাসে কত বেতন পান? নতুন চুক্তি প্রকাশ করল বিসিবি

SPORTS LIFE TV : বাংলাদেশ জাতীয় ক্রিকেটারদের নতুন কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৬ সালের জন্য কার্যকর […]
Read More »

Editor

Humayon Shamrat

Contact

29 Shaheed Abrar Fahad Avenue,

Dhaka-1000, Bangladesh.

Phone : +880 1718-540 813

Email : sportslifetv.com@gmail.com

Scroll to Top