“জাগো জুলাই ২০২৫ টেনিস টুর্নামেন্ট” এ পুরুষ এককে রুস্তম আলী চ্যাম্পিয়ন

SPORTS LIFE TV : জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় এম এন্ড জে গ্রুপ এর পৃষ্ঠপোষকতায় জাতীয় টেনিস কমপ্লেক্স, রমনায় ০১-০৫ আগস্ট ২০২৫ পর্যন্ত ‘জাগো জুলাই ২০২৫ টেনিস টুর্নামেন্ট’ এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।


বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি আব্দুল হাই সরকার বিজয়ী খেলোয়াড়দের মধ্যে পুরষ্কার বিতরন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মুনির আহমেদ, পরিচালক, এম. এন্ড জে. গ্রুপ । এ সময় ফেডারেশনের সহ-সভাপতি মো: সেলিম, সাধারণ সম্পদক ইশতিয়াক আহমেদ (কারেন), কোষাধ্যক্ষ এম এ জিন্নাহ, যুগ্ম-সম্পাদক মোয়াম্মার আহমদ, প্রতিযোগিতার টুর্নামেন্ট ডিরেক্টর শফিকুল ইসলাম সরকার (সোহেল) সহ ফেডারেশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতার ফাইনাল খেলায় নাটোর টেনিস ক্লাবের রুস্তম আলী ৬-১, ৬-৩ গেমে জাতীয় টেনিস কমপ্লেক্সের ফারুক হেসেনকে এবং ঝালকাঠি টেনিস ক্লাবের সুমাইয়া আক্তার ও বিকেএসপির সুবর্ণা খাতুন এর মধ্যকার মহিলা এককের খেলায় সুমইয়া প্রথম সেটে ৬-১ সেটে জয়ী হলেও বৃষ্টির কারনে খেলা বন্ধ রয়েছে।

বৃষ্টি থামার পর মহিলা এককের ফাইনালের দ্বিতীয় সেটের খেলা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, প্রতিযোগিতায় পুরুষ এককে ৭৩ জন ও মহিলা এককে ৮জন সহ মোট ৮১ জন খেলোয়াড় অংশগ্রহণ করছে।

Related Post

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের হার

SPORTS LIFE TV : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফ পর্বে বুধবার (১৮/২/২০২৬) ছিল চারটি ম্যাচ। তবে সবার নজর কাড়ে নরওয়ের ক্লাব […]
Read More »

টি-২০ বিশ্বকাপ, শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন জিম্বাবুয়ে

SPORTS LIFE TV : টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ওমানকে হারানোর পর অস্ট্রেলিয়ার বিপক্ষেও জয় পায় জিম্বাবুয়ে। আর আয়ারল্যান্ড ম্যাচ […]
Read More »

বিয়ে করলেন তারকা ক্রিকেটার শারমিন আক্তার সুপ্তা

SPORTS LIFE TV : সবশেষ নারী দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত হয়েছে গত মাসে। মূলত বাছাইপর্ব খেলেই নিজেদের মূল পর্বের জন্য […]
Read More »

ক্রিকেটাররা মাসে কত বেতন পান? নতুন চুক্তি প্রকাশ করল বিসিবি

SPORTS LIFE TV : বাংলাদেশ জাতীয় ক্রিকেটারদের নতুন কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৬ সালের জন্য কার্যকর […]
Read More »

Editor

Humayon Shamrat

Contact

29 Shaheed Abrar Fahad Avenue,

Dhaka-1000, Bangladesh.

Phone : +880 1718-540 813

Email : sportslifetv.com@gmail.com

Scroll to Top