পারিশ্রমিক বাড়লো পাকিস্তান নারী ক্রিকেটারদের

SPORTS LIFE TV : পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নারীদের জন্য নতুন কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে। যেখানে মাসিক পারিশ্রমিক বেড়েছে ৫০ শতাংশ। এই চুক্তির মেয়াদ ধরা হয়েছে ১ জুলাই ২০২৫ থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত এবং এই বৃদ্ধি কার্যকর হবে সব ক্যাটাগরির খেলোয়াড়দের ক্ষেত্রেই।

চুক্তির সবচেয়ে বড় অগ্রগতি দেখা গেছে সাদিয়া ইকবালের ক্ষেত্রে। যিনি বর্তমানে আইসিসি নারী টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে সেরা বোলার। এবার তিনি জায়গা পেয়েছেন ‘ক্যাটাগরি এ’- তে। যেখানে আছেন আরও তিনজন- ফাতিমা সানা, মুনীবা আলি ও সিদরা আমিন।

এছাড়া, ফাস্ট বোলার ডায়ানা বেগ ‘ক্যাটাগরি সি’ থেকে উঠে এসেছেন ‘বি’তে, এবং স্পিনার রামিন শামীম গেছেন ‘ডি’ থেকে ‘সি’তে। উল্লেখযোগ্যভাবে, ‘ক্যাটাগরি সি’-তে শামীমই একমাত্র খেলোয়াড়।

গতবার কেন্দ্রীয় চুক্তিতে জায়গা না পাওয়া আলিয়া রিয়াজ এবার ফিরেছেন ‘ক্যাটাগরি বি’-তে। তবে অভিজ্ঞ ক্রিকেটার নিদা দার, যিনি আগেরবার বাদ পড়েছিলেন ফর্ম ও বোর্ডের সঙ্গে সম্পর্কের অবনতির কারণে। তিনি এপ্রিল মাসে অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট থেকে বিরতি নেওয়ায় এবারও চুক্তির তালিকায় নেই।

নতুন চুক্তিতে এবার প্রথমবারের মতো ‘ক্যাটাগরি ই’ চালু হয়েছে। যা নবাগত খেলোয়াড়দের জন্য ‘ইমার্জিং ক্যাটাগরি’ হিসেবে বিবেচিত। এই তালিকায় আছেন দুটি প্রতিশ্রুতিশীল মুখ— আইমান ফাতিমা ও শাওয়াল জুলফিকার। দুজনই ২০২৩ সালের নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেছেন এবং বর্তমানে আয়ারল্যান্ডে চলমান টি-টোয়েন্টি সিরিজের দলেও আছেন।

‘ক্যাটাগরি ডি’-তে এবার ১০ জন খেলোয়াড়ের নাম প্রকাশ করা হয়েছে। যাদের মধ্যে নতুনভাবে যুক্ত হয়েছেন নাতালিয়া পারভেজ, সিদরা নবী এবং ওয়াহিদা আখতার।

এই চুক্তি এমন এক সময় ঘোষণা করা হলো, যখন পাকিস্তান নারী দল সামনে দুটি বড় টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে। ২০২৫ সালের সেপ্টেম্বর-অক্টোবরে ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৬ সালের জুন-জুলাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ ছাড়াও রয়েছে ঘরোয়া ও আন্তর্জাতিক দ্বিপাক্ষিক সিরিজ।

২০২৫–২৬ কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাওয়া খেলোয়াড়দের হলেন :

ক্যাটাগরি এ : ফাতিমা সানা, মুনীবা আলি, সাদিয়া ইকবাল ও সিদরা আমিন।

ক্যাটাগরি বি : আলিয়া রিয়াজ, ডায়ানা বেগ ও নাশরা সান্ধু।

ক্যাটাগরি সি : রামিন শামীম

ক্যাটাগরি ডি : গুল ফেরোজা, নাজিহা আলভি, নাতালিয়া পারভেজ, ওমাইমা সোহেল, সাদাফ শামাস, সিদরা নবী, সৈয়দা আরুব শাহ, তুবা হাসান, উম্মে হানি ও ওয়াহিদা আখতার।

ক্যাটাগরি ই (ইমার্জিং) : আইমান ফাতিমা ও শাওয়াল জুলফিকার।

Related Post

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের হার

SPORTS LIFE TV : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফ পর্বে বুধবার (১৮/২/২০২৬) ছিল চারটি ম্যাচ। তবে সবার নজর কাড়ে নরওয়ের ক্লাব […]
Read More »

টি-২০ বিশ্বকাপ, শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন জিম্বাবুয়ে

SPORTS LIFE TV : টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ওমানকে হারানোর পর অস্ট্রেলিয়ার বিপক্ষেও জয় পায় জিম্বাবুয়ে। আর আয়ারল্যান্ড ম্যাচ […]
Read More »

বিয়ে করলেন তারকা ক্রিকেটার শারমিন আক্তার সুপ্তা

SPORTS LIFE TV : সবশেষ নারী দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত হয়েছে গত মাসে। মূলত বাছাইপর্ব খেলেই নিজেদের মূল পর্বের জন্য […]
Read More »

ক্রিকেটাররা মাসে কত বেতন পান? নতুন চুক্তি প্রকাশ করল বিসিবি

SPORTS LIFE TV : বাংলাদেশ জাতীয় ক্রিকেটারদের নতুন কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৬ সালের জন্য কার্যকর […]
Read More »

Editor

Humayon Shamrat

Contact

29 Shaheed Abrar Fahad Avenue,

Dhaka-1000, Bangladesh.

Phone : +880 1718-540 813

Email : sportslifetv.com@gmail.com

Scroll to Top